| ১৬ Jul ২০২৬


বার্সাকে মেসির অভিনন্দন

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 16-05-2025 ইং
  • 303145 বার পঠিত
বার্সাকে মেসির অভিনন্দন
ছবির ক্যাপশন: বার্সাকে মেসির অভিনন্দন

ডেস্ক নিউজ:

সেই ছেলেবেলা পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায়। এই ক্লাব থেকেই ফুটবলে হাতেখড়ি লিওনেল মেসির। এই ফরওয়ার্ডের সেরাদের সেরা হয়ে উঠার পেছনে পুরো অবদান বার্সার। যেটা বরাবরই অকোপটে স্বীকার করেছেন মেসি। কৃতজ্ঞতাস্বরূপ বার্সাকে এখনও হৃদয়ে লালন করেন। এই স্প্যানিশ ক্লাবটিকে কতটা ভালোবাসেন তার প্রমাণ আরও একবার দিলেন মেসি।

এস্পানিওলকে হারিয়ে দুই রাউন্ড হাতে রেখেই লা লিগার এবারের আসরের শিরোপা জিতেছে বার্সা। বর্তমানে বার্সার অংশ না হলেও ক্লাবটির শিরোপা জয়ের আনন্দ ছুঁয়ে গেছে মেসিকে। বার্সার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লা লিগা ট্রফি উদযাপনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। ক্যাপশনে কাতার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিখেছেন, ‘অভিনন্দন।’

অনেকটা অনাকাঙ্খিতভাবে ২০২১ সালের গ্রীষ্মে বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমান মেসি। ফ্রান্সের ক্লাবটিতে দুই বছর খেলার পর ২০২৩ সালে ফ্রিতে ইন্টার মিয়ামিতে নাম লেখান আটবারের ব্যালনি ডি’অল জয়ী।

মেসি চলে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জিতল বার্সা। এর আগে সবশেষ জাভি হার্নান্দেজের কোচিংয়ে ২০২৩ সালে স্পেনের শীর্ষ লিগের শিরোপা ঘরে তুলেছিল জায়ান্টরা। এবারের মৌসুমে লা লিগা ছাড়াও স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জিতেছে বার্সা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ