গরু-মহিষ ও ভেড়া-ছাগলের খুরারোগের টিকা কম দরে সরবরাহ করতে চেয়ে প্রথমে কাজ পায়নি ওএমসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। দুই মাস পরে একই পরিমাণ টিকা সরবরাহে বেশি দর প্রস্তাব করার পর প্রতিষ্ঠানটিকে কাজ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে সরকারের লোকসান হবে ১৪ কোটি ৪৭ লাখ টাকা।
চলতি বছর এ পর্যন্ত হজ করার উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৫০ হাজার হজযাত্রী। রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা ৪৯ হাজার ১০৩। এর মধ্যে নতুন করে আরও এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছর মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
কোনোদিন নোবেল পাবো এটা ভাবিনি। আমি আমার কাজ করে গেছি। এই বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) আমাকে অনেক কিছু দিয়েছে। আমার শুরুটা এখান থেকেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, ঋণ মানুষের মানবিক অধিকার। আগামীর অর্থনীতির ভিত্তি হবে মানুষ।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা, গৌরবগাথা বিশ্বজুড়ে। বিশ্বে যেসব দেশে গৃহযুদ্ধ, হানাহানি এবং অশান্তির আগুনে নিপতিত, সেখানেই আমাদের সশস্ত্র বাহিনী থেকে শান্তির বার্তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মাধ্যমে।
জনসংখ্যার বিবেচনায় দেশে এখন ৩ লাখ ১০ হাজার ৫০০ নার্স থাকা দরকার। আছে ৫৬ হাজার ৭৩৪ জন। যা প্রয়োজনের চেয়ে প্রায় ৮২ শতাংশ কম।
যুদ্ধ উন্মাদনায় ভাসছে ভারতের গণমাধ্যম। পাক-ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা- এমনকি গাজা যুদ্ধের ছবিকে পাকিস্তানে হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলো চালিয়ে যাচ্ছে অবিরাম এ মিথ্যাচার। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজতাক, এনডিটিভির মতো মূলধারার সংবাদমাধ্যমগুলো এই দলের বাইরে নয়।
নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘বডি স্ক্যানার’, ‘লাগেজ স্ক্যানার’ এবং ‘জ্যামার’ স্থাপনের। তবে আপাতত মোবাইল ফোনে কথোপকথন নিয়ন্ত্রণের জন্য ‘জ্যামার’ এবং ১৪০টি ‘সিসি ক্যামেরা’তে ভরসা করেই চালু হচ্ছে বিশেষ কারাগারটি।
জুলাই বিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ নেতা, এমনকি মাঠপর্যায়ের নেতারা গা-ঢাকা দিয়েছেন। বর্তমানে সাত-সকালে ১০ থেকে ১২ জনের ঝটিকা মিছিল ছাড়া দলটির খুব একটা কর্মকাণ্ড চোখে পড়ছে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা ছড়াতে আগের যেকোনো সময়ের চেয়েও সরব রয়েছে দলটি।
পরপর দুই মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্র ও বিচার বিভাগ ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নাটের গুরু এবিএম খায়রুল হক দেশ ছেড়ে নির্বিঘ্নে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে সেখানেও লোকচক্ষুর আড়ালে থাকার চেষ্টা করছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ডিসেম্বর পর্যন্ত তিনি দেশেই ছিলেন। তার বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় সুনির্দিষ্ট মামলা হওয়ার পরও রহস্যজনক কারণে গ্রেপ্তার করা হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা একটি ন্যায্যতার ভিত্তিতে গঠিত, বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি। আমরা ‘দ্বিতীয় বাংলাদেশ’ গঠনের স্বপ্ন দেখছি।
মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের বেশি নতুন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনন্স রিফিউজি এজেন্সি (ইউএনএইচসিআর)।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একাধিক দিনে এ সংলাপ আয়োজনের চিন্তা করলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে একদিনেই সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলনকক্ষে এ সংলাপ হবে। সংলাপে পাঁচ ক্যাটাগরির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভেদ দেখা গেছে। পরিস্থিতি বলছে, দেশের রাজনীতিতে সাধারণ ঐকমত্য খুঁজে বের করা কমিশনের পক্ষে কঠিনই হবে।
নেতৃত্বে ড. ইউনুস: বদলে যাচ্ছে বাংলাদেশ