| ০২ মার্চ ২০২৬
সকল খবর

রোহিঙ্গাদের বাংলাদেশে পুশইন বন্ধে ভারতের প্রতি অ্যামনেস্টির আহ্বান

ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে মানবাধিকার সংস্থাটি ভারতকে রোহিঙ্গা শরণার্থীদের সীমান্তে ঠেলে না দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার আহ্বানও জানিয়েছে। আন্তর্জাতিক শরণার্থী দিবসের একদিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, “রোহিঙ্গা শরণার্থীদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।”

বিস্তারিত...

হাতে হাত রেখে কী বার্তা দিলেন সালাহউদ্দিন-তাহের-নাহিদ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাতে হাত রেখে পরস্পর সৌহার্দের বার্তা দিয়েছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা।

বিস্তারিত...

সীমান্তে চলছে ‘পুশ ইন’, বিজিবিকে প্রয়োজনে ‘পুশ ব্যাক’ করার পরামর্শ বিশ্লেষকদের

গেলো ৩৮ দিনে বাংলাদেশে প্রায় ২ হাজার ‘পুশ ইন’ করেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে সীমান্তে জোরপূর্বক ঠেলে দেয়া হয়। এরকম ঘটনাগুলোকে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ‘পুশ ইন’ ঠেকাতে বিজিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে ‘পুশ ব্যাক’ করতে হবে।

বিস্তারিত...

তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী

কিছু সন্দেহ ও অস্পষ্টতার মধ্যেও দেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার পথে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হলে অপেক্ষা আরো আট মাসের। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রত্যাশার চেয়ে আরো দুই মাস বেশি সময় মাঠে থাকতে হবে সেনাবাহিনীকে। সেনাপ্রধান চেয়েছিলেন ডিসেম্বরেই নির্বাচন হোক।

বিস্তারিত...

জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো: ড. আলী রীয়াজ

চলতি বছরের জুলাই মাসের মধ্য জুলাই মাসের মধ্য 'জুলাই সনদ' তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সাথে পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো।

বিস্তারিত...

ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে: আমির খসরু
শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ কথা জানান।

বিস্তারিত...

নির্বাচন হতে পারে আগামী ফেব্রুয়ারিতে
লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে, আগামী রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ সময় শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২ টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল।

বিস্তারিত...

দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, ‘১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’

বিস্তারিত...

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে ৫ নির্দেশনা

সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৫টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

বিস্তারিত...

শুক্রবার বৈঠক: ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে ৩ ইস্যু

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। আগামী ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে হোটেল ডোরচেস্টারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন—এমন খবরে কয়েকদিন ধরে এ বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল।

বিস্তারিত...

চলতি মাসেই ব্যাপক আকারে ছড়াতে পারে করোনা সংক্রমণ

প্রায় দেড় বছর ধরে স্থিতিশীল রয়েছে করোনা পরিস্থিতি। কোথাও নেই স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা, নেই মাস্ক পরার প্রবণতা। এমনকি রোগী একেবারে কমে আসায় হাসপাতালগুলোতে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে করোনা পরীক্ষার কিট। উদাসীনতা দেখা যায় টিকা নিতেও।

বিস্তারিত...

স্টেটসম্যানের সম্পাদকীয়: বাংলাদেশে আপস অনিবার্য

শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র ও উদ্বেগজনক মোড় নিয়েছে। একসময় এ প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল, এখন তা অকার্যকর হওয়ার দ্বারপ্রান্তে।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদের বিবৃতি: দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে একথা বলা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে শনিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়।

বিস্তারিত...

একনেক বৈঠক শেষে উপদেষ্টাদের অনির্ধারিত বৈঠক শুরু

কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।

বিস্তারিত...

জুলাই মাসের মধ্যেই প্রকাশ করা হবে জাতীয় সনদ: ড. আলী রীয়াজ

জুলাই মাসের মধ্যেই প্রকাশ করা হবে জাতীয় সনদ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আর চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে ২য় পর্যায়ের আলোচনা। এদিকে বিএনপির দাবি, সনদ তৈরি করে ১ মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ