| ১৮ Jul ২০২৬
সকল খবর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নায়েবে আমিরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিস্তারিত...

প্রোপাগান্ডা ও দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের

ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণহীন অভিযোগ এবং দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিস্তারিত...

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটি শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী নিয়ে শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বিস্তারিত...

দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

ইতালি সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। আইএসপিআর জানায়, ইতালি বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে গত ৮ থেকে ৯ মে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫ এ অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

নতুন বাজেটে মূল অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ জন্যই চলতি বাজেটের চেয়েও ৭ হাজার কোটি কমিয়ে নতুন বাজেটে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ থাকবে গ্রামীণ পর্যায়ে।

বিস্তারিত...

সবজির বাজারে স্বস্তি, আগের বাড়তি দামেই মুরগি

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। সবজির দাম কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি। শুক্রবার (১৬ মে) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া এলাকার কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়তে থাকায় দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহেও কোনো সবজিই ৬০ টাকার নিচে ছিল না বলে জানান তারা।

বিস্তারিত...

নব রূপে জাতীয় স্টেডিয়াম

স্টেডিয়াম চত্বরে দোকানপাট, রিকশা-ভ্যান, যানজট, গাড়ি পার্কিং, ময়লা-আবর্জনার দুর্গন্ধ, হকারদের দৌরাত্ম্যে জাতীয় স্টেডিয়ামের আসল সৌন্দর্যটাই হারিয়ে যেতে বসেছে। বাইরে থেকে বোঝার উপায় নেই যে, এখানে কয়েকদিন পর আন্তর্জাতিক মানের একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়ামের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

বিস্তারিত...

এমআরটি লাইন-১: ইউটিলিটি নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর

দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল-ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১-এর ইউটিলিটি লাইন নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এমআরটি লাইন-১ প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা। তিনি বলেন, এমআরটি লাইন-১-এর চুক্তি প্যাকেজ (সিপি) ৫ ও ৬-এর অধীনে নর্দা থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত রাস্তা মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে।

বিস্তারিত...

‘কবর থেকে এসে ভোট দেন ২০ লাখ ব্যক্তি’

শেখ হাসিনার আমলের তিনটি ভুয়া নির্বাচনে ২০ লাখের বেশি মৃত ব্যক্তি ভোট দিয়েছেন! প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিনের ভাষায়— ‘ওরা কবরবাসী ভোটার। কবর থেকে এসে ভোট দিয়েছেন।’ দশম, একাদশ ও দ্বাদশ— এই তিন ভুয়া নির্বাচনে ভোট দিতে পারেননি দেশের ১২ কোটির বেশি ভোটার, যার মধ্যে নতুন সাড়ে চার কোটি। ওই নির্বাচনগুলোতে ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে পুরোনো তালিকার ভোটারদেরও।

বিস্তারিত...

মরণফাঁদ ফারাক্কার ৫০ বছর: ৩০ ক্যানেল দিয়ে পানি প্রত্যাহার করছে ভারত

ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর গত ৫০ বছরে পদ্মার পানিপ্রবাহ ৮০ শতাংশ কমে গেছে। পদ্মা নদী শুকিয়ে বাকি আছে মাত্র ২০ শতাংশ। ফারাক্কার প্রভাবে দেশের দুই হাজার কিলোমিটার নৌপথ বন্ধ হয়ে গেছে। সুন্দরবনের ১৭ শতাংশ এলাকাজুড়ে লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। কর্মসংস্থান ও জীবিকা হারিয়েছে হাজার হাজার মানুষ।

বিস্তারিত...

এজেন্ট ব্যাংকিংয়ে দ্রুতগতিতে বাড়ছে ঋণ বিতরণ

এজেন্ট ব্যাংকিংয়ে আমানত আসার চেয়ে ঋণ বিতরণ দ্রুতগতিতে বাড়ছে। সর্বশেষ চলতি বছরের প্রথম তিন মাসে ঋণ বিতরণে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর গত এক বছরে এই প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬১ শতাংশ। অন্যদিকে আলোচ্য তিন মাসে আমানতের প্রবৃদ্ধি হয়েছে আড়াই শতাংশেরও কম। আর বছরের ব্যবধানে আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৬ শতাংশের মতো। এছাড়া এ সেবা ব্যবহার করে রেমিট্যান্স প্রেরণও বাড়ছে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করে।

বিস্তারিত...

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম নিম্নমুখী, বাংলাদেশে প্রভাব কতটা

আন্তর্জাতিক বাজারে গত তিন বছরে জ্বালানি, খাদ্যশস্য, ভোজ্যতেল ও সারের মতো প্রধান ভোগ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু বাংলাদেশে সেই মূল্য হ্রাসের প্রতিফলন তেমন দেখা যায়নি। বিশ্ববাজারে পণ্যদামের পতন সত্ত্বেও দেশের বাজারে অনেক পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে, আবার কিছু ক্ষেত্রে বেড়েছেও।

বিস্তারিত...

বন্ধুদের দৃষ্টিতে মাহফুজ আলম

সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, নানা পোস্টসহ আলোচনা-সমালোচনা। তবে এরই মাঝে একটি পোস্ট ভাইরাল হয়েছে । ‘আমার বন্ধু মাহফুজ’ শিরোনামে করা ওই পোস্টটি তুলে ধরা হলো-

বিস্তারিত...

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ (১৬ মে) । ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চ করেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ