| ০৩ মার্চ ২০২৬
সকল খবর

‘পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা বিদেশে পাচার করেছে। আবার দুর্নীতির মাধ্যমেও টাকা অর্জন করে টাকা পাচার করেছে। আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আশঙ্কা

রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিস্তারিত...

মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরা শুরু

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ থেকে শুরু করেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০। যার লক্ষ্য হলো দেশে অবস্থানরত অবৈধ বিদেশি অভিবাসীদের একটি মানবিক, সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দেয়া।

বিস্তারিত...

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি-কামরুল

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিস্তারিত...

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করার অঙ্গীকার

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত ‘সাগরমাথা সম্বাদ’ শীর্ষক সংলাপ ফোরামের প্লেনারি সেশনে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘পাহাড়চূড়া হতে সাগর পর্যন্ত আমরা একটি একক পরিবেশ ব্যবস্থার অংশ—পাহাড়ে যা ঘটে, তা গ্রামে, শহরে এবং আমাদের সবার ওপর প্রভাব ফেলে’।

বিস্তারিত...

গার্মেন্টকর্মীদের চলতি মাসেই বোনাস দিতে হবে, জুনের শুরুতেই বেতন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাস দিতে হবে এবং জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

এনআইডি সার্ভার পরিপূর্ণ নিরাপদ

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের ডাটা সেন্টার (এনআইডি সার্ভার) পরিপূর্ণ নিরাপদ। কোনো আশঙ্কা করছি না।

বিস্তারিত...

চোরতন্ত্রের আমলারা আবার উজ্জীবিত: দেবপ্রিয়

আগের আওয়ামী লীগ সরকারকে চোরতন্ত্র প্রতিষ্ঠায় যে আমলারা সহায়তা করেছিল, ৫ আগস্টের পর তারা হারিয়ে গিয়েছিল। তারা নতুন করে উজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বিস্তারিত...

দুর্ঘটনায় প্রাণ গেল ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৪ জনের

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের তিন কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন।

বিস্তারিত...

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: ফারুকী

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

বেশি দরে টিকা কিনছে প্রাণিসম্পদ অধিদপ্তর, লোকসান হবে ১৪ কোটি টাকা

গরু-মহিষ ও ভেড়া-ছাগলের খুরারোগের টিকা কম দরে সরবরাহ করতে চেয়ে প্রথমে কাজ পায়নি ওএমসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। দুই মাস পরে একই পরিমাণ টিকা সরবরাহে বেশি দর প্রস্তাব করার পর প্রতিষ্ঠানটিকে কাজ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে সরকারের লোকসান হবে ১৪ কোটি ৪৭ লাখ টাকা।

বিস্তারিত...

১২ লাখে বিক্রির অপেক্ষায় ৩৫ মণের ‘ব্ল্যাক ডায়মন্ড’

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামের চিত্রা অ্যাগ্রো খামারে বিক্রির জন্য প্রস্তুত হয়েছে বিশালদেহী একটি ষাঁড়। নাম রাখা হয়েছে ‘ব্ল্যাক ডায়মন্ড’। ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১১ ফুট ও উচ্চতা ৬ ফুট।

বিস্তারিত...

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

দেশের আটটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

বিস্তারিত...

নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

জুন থেকে চীনে রপ্তানি শুরু হচ্ছে আম

চীনে আম রপ্তানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার (১৯ মে) ঢাকার চীনা দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ