| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


দুর্ঘটনায় প্রাণ গেল ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৪ জনের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : 19-05-2025 ইং
  • 167013 বার পঠিত
দুর্ঘটনায় প্রাণ গেল ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৪ জনের
ছবির ক্যাপশন: দুর্ঘটনায় প্রাণ গেল ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৪ জনের

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের তিন কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন।

সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে বীরগঞ্জের ২৮ মাইল নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত চারজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কনফারেন্সে যোগ দিতে মাইক্রোবাসে করে ঠাকুরগাঁও থেকে রংপুরে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা। সকাল ৭টার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন ও ভর্তি করার পর আরও একজন মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের সুপার মুন্সিরহাট ঠাকুরগাঁও রোডের বাসিন্দা মো. দেলোয়ার (৪৮), একই অফিসের অডিটর পীরগঞ্জ উপজেলার শকুরগাঁও গ্রামের বাসিন্দা মো. ইমরুল (৪০) ও ঠাকুরগাঁও সদরের জুলফিকার আলী (৪৫) এবং ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা গাড়ির চালক মোহাম্মদ মানিক।  

আহতরা হলেন হাহীপদী গ্রামের বাসিন্দা একই অফিসের অডিটর আল-মামুন (৪০), শিরাজস্থ গ্রামের বাসিন্দা আবদুস মান্নান (৩৭) এবং সুপার হিসাবরক্ষণ অফিসার নাহিদ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, এ পর্যন্ত চারজন মারা গেছেন। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ