| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি-পুলিশ

  • আপডেট টাইম : 11-05-2025 ইং
  • 182458 বার পঠিত
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি-পুলিশ
ছবির ক্যাপশন: সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি-পুলিশ


ডেস্ক নিউজ: 

ভারত-পাকিস্তান উত্তেজনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক বলেন, বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড (বিজিবি) সার্বক্ষণিক সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় আছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের পুলিশের টিম নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তেও টহল দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ