| ১৮ Jul ২০২৬


১৭ ও ২৪ মে দুই শনিবার ব্যাংক খোলা থাকবে

  • আপডেট টাইম : 08-05-2025 ইং
  • 318657 বার পঠিত
১৭ ও ২৪ মে দুই শনিবার ব্যাংক খোলা থাকবে
ছবির ক্যাপশন: ১৭ ও ২৪ মে দুই শনিবার ব্যাংক খোলা থাকবে

ডেস্ক নিউজ: 

১৭ ও ২৪ মে—দুই শনিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এই দুই দিন স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।

আজ বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশ দিয়েছে। সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে।

আজ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশ পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটির সিদ্ধান্ত হয়। ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

উপদেষ্টা পরিষদে আরও সিদ্ধান্ত হয়, ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। এর অংশ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ