| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 03-08-2025 ইং
  • 92352 বার পঠিত
রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ
ছবির ক্যাপশন: রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

রাজধানী ঢাকায় তিন সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে প্রায় ১৪ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। 

রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম। 

তিনি বলেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, ৮ হাজারের সঙ্গে ৬ হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন কর বে। এর বাইরেও সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।

আজ রোববার জাতীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে রাজধানী শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান রয়েছে।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে জনসমাবেশ হবে। আর সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ