জাতীয় ঐকমত্য সনদ ৩১ জুলাইয়ের মধ্যেই চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। ড. আলী রীয়াজ বলেন, যেভাবেই হোক, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ শেষ করা হবে। ইতোমধ্যে সনদের প্রাথমিক খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। দলগুলোর মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। আগামীকাল তারা আমাদের কাছে তাদের মন্তব্য দেবে বলে আশা করছি। তাদের প্রস্তাব এবং মতামত বিবেচনায় নিয়েই আমরা পরশুদিনের মধ্যে চূড়ান্ত খসড়ার পর্যায়ে পৌঁছাতে চাই।
তিনি আরও জানান, যেসব বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক ঐক্যমত্য অর্জিত হয়েছে, সেসব বিষয় জাতীয় সনদে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। একইসঙ্গে যেসব বিষয়ে সামনে ঐক্যমত্য আসবে, সেগুলোও সনদে যুক্ত করা হবে। ড. রীয়াজ বলেন, প্রত্যেকটি দলের নিজস্ব বক্তব্য ও প্রস্তাব গুরুত্বপূর্ণ। আমরা সেইসব প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছি এবং সকল পক্ষের সম্মিলিত মতের ভিত্তিতেই অগ্রসর হতে চাই। আজকের আলোচ্য বিষয় —তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক প্রস্তাবনা পর্যালোচনা এবং সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে মতবিনিময়।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, এলডিপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জাসদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণফোরামসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন।বাংলাদেশ ভ্রমণ গাইডIslamic lifestyle publications
অন্যদিকে, কমিশনের পক্ষে উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |