| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ভারত সরকারের তথ্য: বাংলাদেশের কারাগারে বন্দি ৩১০ ভারতীয়, ১৭৮ জনই মৎস্যজীবী

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-07-2025 ইং
  • 99624 বার পঠিত
ভারত সরকারের তথ্য: বাংলাদেশের কারাগারে বন্দি ৩১০ ভারতীয়, ১৭৮ জনই মৎস্যজীবী
ছবির ক্যাপশন: ভারত সরকারের তথ্য: বাংলাদেশের কারাগারে বন্দি ৩১০ ভারতীয়, ১৭৮ জনই মৎস্যজীবী

বাংলাদেশের কারাগারে ৩১০ ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ১৭৮ জনই মৎস্যজীবী। সম্প্রতি বাংলাদেশের হাতে ধরা পড়েছেন ৩৪ জন মৎস্যজীবী। শুক্রবার ভারত সরকারের দেয়া তথ‌্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে।

লোকসভায় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মোট ১০,৫৭৪ জন ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ৪৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 

মন্ত্রী জানান, সবচেয়ে বেশি (২,৭৭৩জন) ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমীরশাহিতে। এরপরেই সৌদি আরবে রয়েছেন ২,৩৭৯ জন বন্দি। নেপালে রয়েছেন ১৩৫৭ জন। একজন করে বন্দি রয়েছেন অ্যাঙ্গোলা, বেলজিয়াম, কানাডা, চিলি, মিশর, ইরাক, মরিশাস, ইয়েমেন, সেনেগাল,সুদান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ