| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে: আসিফ মাহমুদ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 24-07-2025 ইং
  • 100671 বার পঠিত
দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে: আসিফ মাহমুদ
ছবির ক্যাপশন: দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে: আসিফ মাহমুদ

রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে।’


এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ।


এর আগে দুপুরে ফেসবুকে পোস্ট তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ