বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিং সেটে চোট পাওয়ার খবরে অনেকের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বিগ্ন। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে তার ভাই বলে সম্বোধন করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমার ভাই শাহরুখ খানের চোটের খবর শুনে খুব দুঃখ পেয়েছি। তার দ্রুত আরোগ্য কামনা করছি। তার এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুজনের মধ্যে স্নেহের সম্পর্ক রয়েছে।
মমতা এক সময় শাহরুখকে পশ্চিমবঙ্গের দূত করেছিলেন। প্রতি বছর মমতার আমন্ত্রণে শাহরুখ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
জানা গেছে, কিং চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্য চলাকালীন অভিনেতা তার পিঠে আঘাত পেয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে, এখন তিনি লন্ডনে রয়েছেন, যেখানে চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছেন। চিকিৎসকরা তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |