| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


বধূ সাজে বুবলী, ছবি দিলেন অপুও

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 20-07-2025 ইং
  • 102383 বার পঠিত
বধূ সাজে বুবলী, ছবি দিলেন অপুও
ছবির ক্যাপশন: বধূ সাজে বুবলী, ছবি দিলেন অপুও

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক মাধ্যমের লড়াইটা প্রায়ই চোখে পড়ে। দুজনেই মাঝেমধ্যে শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন, যা নিয়ে শুরু হয় তাদের বাকযুদ্ধ। যাতে শামিল হন তাদের অনুরাগীরাও। তবে এবার বাকযুদ্ধ নয়, বরং সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর প্রতিযোগিতায় দেখা গেল দুজনকে।

প্রায় একই সময় বধূ সাজে ধরা দিলেন এই দুই চিত্রনায়িকা।

নায়িকাদের প্রায় সময়ই ব্রাইডাল লুকে দেখা যায়। প্রিয় তারকারা নববধূর সাজে দেখতে কেমন লাগবে, ভক্তদের সেই ইচ্ছাটা পূরণ করতেই যেন ব্রাইডাল লুকে ধরা দেন অভিনেত্রীরা।  ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় নববধূর সাজে হাজির হয়েছেন।

ব্রাইডাল মেকওভারে বরাবরই অনন্য ছিলেন অভিনেত্রী। এবারও যেমন লাল বেনারসিতে মুগ্ধতা ছড়ালেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে অপু লিখেছেন, ‘যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয়, তখন জাদু ঘটে।

ছবিতে দেখা গেছে, লাল বেনারসির সঙ্গে ভারি গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী। হাতে আলতা দিয়েছেন, মাথায় ছিল টিকলি। নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অপুর চোখে-মুখে ফুটে উঠেছে সৌন্দর্য। যেই সৌন্দর্যে মোহিত হয়েছেন ভক্তরাও। তারা বলেছেন, নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকনও বটে।

অন্যদিকে একই সময়ে নববধূর সাজে দেখা মিলেছে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর। তিনিও ফেসবুক অ্যাকাউন্টে নিজের ব্রাইডাল মেকওভারের কিছু ছবি প্রকাশ করেছেন। তবে বুবলী অবশ্য লাল বেনারসিতে নয়, তিনি অফহোয়াইট লেহেঙ্গা পরেছেন। পোশাকের হালকা ঝলমলে ভাব ও দোপাট্টার নকশা মিলে এক রাজকীয় আবহ তৈরি করেছে।

সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হীরার নেকপিস, কানে ঝুলছিল ম্যাচিং দুল। মাথায় পরা বড় টিকলি কপালের মাঝ বরাবর নেমে এসে অভিনেত্রীর রূপকে আরো উজ্জ্বল করেছে। হাতে ছিল একাধিক রঙিন পাথরের বালা, বড় ফিঙ্গার রিং— যা হাতে আভিজাত্যের ছোঁয়া এনেছে। অপু বিশ্বাসের মতো বুবলীভক্তরাও অভিনেত্রীর নববধূর সাজে ব্যাপক প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ