বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি।
এর আগে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বিকেল ৫টা ২০ মিনিটে স্টেজে উঠে বক্তব্য দেয়ার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে স্টেজে লুটিয়ে পড়েন দলটির আমির। বেশ কয়েক মিনিট তিনি স্টেজে বসে থাকেন। হুট করে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা।
এরপর দ্বিতীয় দফায় দাঁড়িয়ে কথা কথার বলার চেষ্টা করলেও ব্যর্থ হন শফিকুর রহমান। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হন বলে জানান জামায়াত আমির। পরে তিনি স্টেজে বসে নিজের বাকি বক্তব্য চালিয়ে যান।
বক্তব্য শেষ হওয়া মাত্রই জামায়াতের আমিরকে নেয়া হয় হাসপাতালে। রক্তচাপ ও সুগার লেবেল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকবৃন্দ। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |