| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 19-07-2025 ইং
  • 104280 বার পঠিত
বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে
ছবির ক্যাপশন: বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে

বিতর্কিত বক্তব্যের জন্য সর্বদা শিরোনামে থাকতে ভালোবাসেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। শিরোনামে উঠে আসতেই এবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির সিনিয়র এই নেতা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্টে তিনি বলেছেন, ‘ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে ভুল করেছিলেন।’

শুধু এখানেই থেমে থাকেননি ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের এই সাংসদ বলেন, ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে যে ভুল করেছিলেন, তার জন্য বিহারকে খেসারত দিতে হচ্ছে। যদি বাংলাদেশ তৈরি করতেই হত, তাহলে হিন্দু ও মুসলিমদের জন্য আলাদাভাবে তৈরি করা উচিত ছিল। 

তবে ওই পডকাস্টের পুরো ভিডিও এখনও প্রকাশ করা হয়নি। মাত্র টিজার পোস্ট করা হয়েছে, আর তাতেই দুবের এমন বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারক সাহা বলেন, পডকাস্টটির সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হলে হয়তো আরো কিছু বিস্ফোরক বক্তব্য সামনে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ যে বিজেপি সংসদের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে এ ব্যাপারে সন্দেহ নেই। তিনি মনে করছেন, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবনতি হয়েছে সেখানে বিজেপি সংসদের এমন অপরিপক্ব মন্তব্য গভীর প্রভাব ফেলবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ