| ২২ মার্চ ২০২৬


ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব না: সেনাপ্রধান

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 19-07-2025 ইং
  • 132709 বার পঠিত
ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব না: সেনাপ্রধান
ছবির ক্যাপশন: ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব না: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আপনারা যদি ভালো মানুষ না হন, তাহলে কখনোই দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়।’

শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওয়াকার-উজ-জামান বলেন, ‘এজন্য প্রথম যে জিনিসটা হতে হবে-আমাদেরকে ভালো মানুষ।’

এ সময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার দেন তিনি।

তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ