| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 19-07-2025 ইং
  • 104691 বার পঠিত
বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। জাপানের জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর টোকিওর নিজ অ্যাপার্টমেন্ট থেকে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর এক ঘনিষ্ঠজন দীর্ঘদিন যোগাযোগ করার চেষ্টা করেও তার খোঁজ পাচ্ছিলেন না। তারপর ওই ব্যক্তি অভিনেত্রীর বাসায় খোঁজ নিতে গেলে অর্ধগলিত মরদেহ দেখতে পান।

জানা যায়, অভিনেত্রীর দেহটি এতটাই পচে গিয়েছিল যে তাকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। তাই ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও কিছুদিন সময় লাগবে মৃত্যুর কারণ জানতে। পুলিশ সূত্রে জানা যায়, এটি একটি দুর্ঘটনা ছিলো, আত্মহত্যা নয়। এদিকে ১৭ জুলাই বৃহস্পতিবার তোনোর প্রিয় বিড়াল সম্পর্কে অভিনেত্রীর অফিশিয়াল ব্লগে একটি আপডেট দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে লেখা হয়েছে, তোনোর মৃত্যুর পর অনেকেই শোক জানিয়েছেন। যারা জানতে চেয়েছেন, তাদের জানাতে চাই যে অভিনেত্রীর আদরের বিড়ালটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নিরাপদ পরিবেশে ভালোভাবে রয়েছে। পরিবার আরো জানিয়েছে যে, তোনোকে এত দিন ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ