| ২২ মার্চ ২০২৬


ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 10-07-2025 ইং
  • 140194 বার পঠিত
ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ছবির ক্যাপশন: ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, ইসরাইলের যেকোন ধরনের সামরিক আগ্রাসনের কঠোর জবাব সম্পূর্ণ প্রস্তুত তার দেশ। বৃহস্পতিবার প্রেস টিভির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

নাসিরজাদেহ বুধবার ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এবং আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন।

গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা ‘আটকে দিলো’ সৌদি আরবগাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা ‘আটকে দিলো’ সৌদি আরব

তিনি বলেন, ‘ইহুদিবাদী সরকারের আগ্রাসনের বিরুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনীর পাল্টা হামলার কারণেই যুদ্ধবিরতির অনুরোধ জানানো হয়।’

গত জুনে ইরানে ইসরাইলি হামলার বিরুদ্ধে ভেনিজুয়েলা এবং আর্মেনিয়ার জনগণ এবং কর্মকর্তারা দৃঢ় অবস্থান নেওয়ায় ধন্যবাদ জানান তিনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তেহরান ও ওয়াশিংটনের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনা চলাকালেই হামলা চালায় ইসরাইল।

নাসিরজাদেহ জোর দিয়ে বলেন, এই পদক্ষেপ আবারো প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দলগুলো বিশ্বাস করা যায় না।

নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে ইসরাইলের সুপ্রিম কোর্টে আবেদননেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে ইসরাইলের সুপ্রিম কোর্টে আবেদন

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী তার পক্ষ থেকে বলেন, ইসরিইলি সরকার এবং তার সমর্থকরা ইরানের প্রতিরোধ শক্তির ক্ষতি করতে পারবে না।

লোপেজ আরও বলেন যে, বিশ্বব্যাপী দাম্ভিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে লাতিন আমেরিকার দেশগুলো ইরানের পাশে থাকবে।

আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইরানের বেসামরিক জনগণ এবং সামরিক কমান্ডারদের হত্যার নিন্দা করেছেন।

১৩ জুন ইসরাইলি সরকার ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আগ্রাসন শুরু করে। যার ফলে নারী ও শিশুসহ মানুষের শত শত প্রাণহানি ঘটে।

এর জবাবে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এর নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনাগুলোকে লক্ষ্য করে শক্তিশালী অভিযান, ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ