| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


‘বিগত ৩ নির্বাচনে বিতর্কিত সব বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে’

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-07-2025 ইং
  • 112407 বার পঠিত
‘বিগত ৩ নির্বাচনে বিতর্কিত সব বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে’
ছবির ক্যাপশন: ‘বিগত ৩ নির্বাচনে বিতর্কিত সব বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে’

বিগত তিন নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীর সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনাসহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা ইসিকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সিইসি জানান, বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে আলাপ না হলেও সময়মতো কমিশন তা জানাবে।

এর আগে জুনের শেষে বিএনপি এবং জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিদল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ