| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 07-07-2025 ইং
  • 112838 বার পঠিত
ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বলেন, নির্বাচন ও ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে।

সোমবার সকালে সিলেট পৌঁছে শাহজালাল (রহ:) এর মাজার জিযারত শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সাড়ে ৯টার দিকে সিলেটে এসে পৌঁছান। এসময় তাদেরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সিলেটের নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে হজরত শাহজালাল (রা:) মাজার জিয়ারতে যান মহাসচিবসহ নেতৃবৃন্দ। এসময় মহাসচিব স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমূখ।

ফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ