| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামায়াত আমির

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 05-07-2025 ইং
  • 118197 বার পঠিত
যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামায়াত আমির
ছবির ক্যাপশন: যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না। আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার (৫ জুলাই) সকালে ফেনীতে রুকন সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহিদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই। 

তিনি বলেন, বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো- নিজেদেরকে সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দিবে। 

পথসভায় সভাপতিত্ব করেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান সভা পরিচালনা করেন।

এছাড়া উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ