| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-07-2025 ইং
  • 121220 বার পঠিত
একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি
ছবির ক্যাপশন: একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আলোচিত এ বৈঠেকে কী আলাপ হয়েছিল সে বিষয়ে কেউ কোনো কথা বলছিলেন না। অবশেষে আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সিইসি।

সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটা একান্তই সৌজন‍্য সাক্ষাৎ ছিল, ফরমাল কোনও বৈঠক করিনি। যখন দলীয় সরকার থাকে তখন সরকারপ্রধানের সঙ্গে সিইসির সাক্ষাৎ হয় না। কিন্তু এখন আমি যেমন নিরপেক্ষ, প্রধান উপদেষ্টাও নিরপেক্ষ।

তিনি আরো বলেছেন, এই মুহূর্তে নির্বাচন আলোচনার কেন্দ্রে। স্বভাবতই কথা প্রসঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন‍্য আমারা প্রস্তুত আছি কি না। আমি বলেছি, আমরা প্রস্তুতির ফুল গিয়ারে আছি।

সিইসি জানান, নির্বাচনের তারিখ যথাসময়ে জানা যাবে। ইসি থেকেই জানতে পারবে সকলে। এজন্য একটু অপেক্ষা করার কথা বলেন তিনি।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের কোনো তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নির্ধারণ হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ