| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালির ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 121202 বার পঠিত
‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালির ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল
ছবির ক্যাপশন: ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালির ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর সঠিক কারণ জানা গেছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পুলিশের হাতে পৌঁছালে তা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শেফালি জারিওয়ালার মৃত্যু হয় শুক্রবার (২৭ জুন) রাত ১০টা থেকে ১১টার মধ্যে।

বাড়িতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরপরই না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রী। স্বামী পরাগ তেয়াগ দ্রুত শেফালিকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিলে চিকিৎসকরা অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।

কুপার হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট থেকে আরও জানা যায়, এ মৃত্যুতে কারো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি।

এদিকে তদন্তে এখন পর্যন্ত সর্বমোট ৮ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সেখানেও কোনো সন্দেহজনক দিক খুঁজে পাননি সংশ্লিষ্টরা।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৮ জুন) শেষকৃত্য অনুষ্ঠিত হয় শেফালির। সেখানে তার স্বামী অভিনেতা পরাগ তেয়াগী সংবাদমাধ্যমে কান্নারত অবস্থায় বলেন, ‘আপনারা আমার পরীর জন্য প্রার্থনা করুন প্লিজ...।’

শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মুঝসে শাদি করোগি, হুড়ুগারু, ডিজে ডল: কাঁটা লাগা রিমিক্স ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ