ভারতের আট জেলেকে ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রোববার প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ভারতীয় জেলেরা শ্রীলঙ্কার সমুদ্রসীমায় ঢুকে মাছ শিকার করছিলেন। সমুদ্রে বিশেষ টহল দেওয়ার সময় তাদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টাইমস অব ইন্ডিয়া্ জানায়, ওই আট জেলেকে শনিবার রাতে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তাদের দু’টি মাছ ধরার ট্রলারও জব্দ করে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
তাদের আটক করে শ্রীলঙ্কার ইরানাতিভু দ্বীপে নিয়ে যাওয়া হয়। পরে এ বিষয়ে আইনী প্রক্রয়া অনুসরণ করা হবে বলে জানায় শ্রীলঙ্কার নৌবাহিনী।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি (২০২৫ সাল) বছরে ১৮ জন ভারতীয় জেলেকে আটক এবং তিনটি ট্রলার জব্দ করা হলো।
২০২৪ সালে ৫২৯ জন ভারতীয় জেলেকে শ্রীলঙ্কার সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগে আটক করেছিলো দেশটির নৌবাহিনী।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |