| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


এই বিল রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 29-06-2025 ইং
  • 121872 বার পঠিত
এই বিল রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা
ছবির ক্যাপশন: এই বিল রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা

ডনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে আবারও ক্ষোভ উগরে দিলেন বিলিয়নেয়ার ইলন মাস্ক। তিনি যুক্তি দিয়েছেন, রিপাবলিকান সিনেটররা যে আইনটি পাস করার জন্য উঠেপড়ে লেগেছেন তা লক্ষ লক্ষ চাকরি ধ্বংস করবে এবং ক্রমবর্ধমান শিল্পগুলোকে বিপর্যয়ের মুখে ফেলবে।

মাস্ক এক্সে লিখেছেন, ‘সর্বশেষ সিনেট খসড়া বিলটি আমেরিকার লক্ষ লক্ষ কর্মসংস্থান ধ্বংস করবে এবং আমাদের দেশের জন্য বিরাট  ক্ষতির কারণ হবে। প্রায় ১,০০০ পৃষ্ঠার বিলটির উপর বিতর্ক শুরু করার জন্য সিনেটের তরফে ভোটের আহ্বান জানানোর কথা ছিল। এই বিল আমেরিকার শিল্পকে ধ্বংস করে দেবে। এই বিল রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা।’

এই সমালোচনা ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ দ্বন্দ্বকে আবারও নতুন করে উস্কে দিয়েছে। মাস্কের এই বিল নিয়ে আপত্তি নতুন নয়। এর আগে তাকে বলতে শোনা গিয়েছিল, “কোনও বিল বিগ হতেই পারে। আবার সেটা বিউটিফুলও হতে পারে। কিন্তু আমার জানা নেই একসঙ্গে দুটোই হতে পারে কিনা।” 

মে মাসের শেষের দিকে ফেডারেল সরকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার মাত্র কয়েকদিন আগে, তিনি  সিবিএস নিউজকে বলেছিলেন যে, ‘এই বিল নিয়ে আমি বেশ হতাশ। এই বিল বাজেট ঘাটতি কেবল কমায় না, বরং বাড়ায়। DOGE টিমের কাজকে দুর্বল করে তোলে।’

গত জানুয়ারিতে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন মাস্ককে। কিন্তু গত ৬ মার্চ একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন, DOGE-এর প্রধান হওয়া সত্ত্বেও ইলন মাস্ক কোনওভাবেই নিয়োগ বা ছাঁটাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। তখন থেকেই ট্রাম্পের সঙ্গে মাস্কের দূরত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

মার্কিন প্রশাসনের বিশেষ কর্মকর্তারূপে মাস্ক নিযুক্ত হয়েছিলেন ১৩০ দিনের জন্য। ট্রাম্প সেই মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেন। অন্যদিকে, মাস্কও পদত্যাগ করেছেন। তারপরই দু’জনের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে।যদিও পরে নিজের কিছু পোস্টের জন্য অনুতাপ প্রকাশ করেন টেসলা কর্তা। অন্যদিকে ট্রাম্প দ্য নিউ ইয়র্ক পোস্টের সাথে একটি সাক্ষাৎকারে সদয়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, ‘এ জাতীয় ঘটনা ঘটে। আমি কোনও কিছুর জন্য তাকে দোষ দিচ্ছি না।’

মাস্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার ব্যবসার উপর মনোযোগ দিয়েছেন এবং প্রশাসন ছেড়ে যাওয়ার পর থেকে তার রাজনৈতিক প্রভাব হ্রাস পেয়েছে।


সূত্র : সিবিএস নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ