| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


আসামের ডিব্রুগড়ে ১২৮ বছরের পুরনো মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 126164 বার পঠিত
আসামের ডিব্রুগড়ে ১২৮ বছরের পুরনো মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে
ছবির ক্যাপশন: আসামের ডিব্রুগড়ে ১২৮ বছরের পুরনো মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে

আসামের ডিব্রুগড়ে জলাবদ্ধতা সমস্যা সমাধানের অজুহাতে ১২৮ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পুর কর্মকর্তারা জানিয়েছেন, একটি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য চাউলখোয়া জামা মসজিদটি ভাঙা হয়েছে। তবে ভাঙার কাজটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছে বলে জানানো হয়েছে।   

তবে সমাজ মাধ্যমে এমন তথ্য ছড়িয়েছে যে, জেলা প্রশাসন গায়ের জোরে মসজিদটি ভেঙে ফেলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ মাধ্যমে যা বলা হচ্ছে ঘটনাটি তা নয়। স্থানীয় মানুষ আমাদের সম্পূর্ণ সমর্থন করেছে।

চাউলখোয়া জামাত কমিটির সভাপতি লিয়াকত আলী বলেন, মসজিদটি উচ্ছেদ করা হয়নি, বরং বৈধ জমি অধিগ্রহণ প্রক্রিয়া অনুসরণ করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভাঙা হয়েছে।

ডিব্রুগড় পৌর বোর্ডের কমিশনার জয় বিকাশ জানিয়েছেন,  শহরে কৃত্রিম বন্যার ক্রমাগত সমস্যা সমাধানের জন্য বকুল থেকে সেসা সেতু পর্যন্ত একটি প্রধান নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ ও আপগ্রেড করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, নতুন নিষ্কাশন ব্যবস্থা ডিব্রুগড়ের বন্যা প্রশমন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হওয়ায় শহরের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ