| ২১ মার্চ ২০২৬


আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 153878 বার পঠিত
আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল
ছবির ক্যাপশন: আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

শিরোনাম পড়ে চমকে উঠতে উঠবেন অনেকেই। ক্লাব বিশ্বকাপে তো কোনো দল খেলছে না। তবে? হিসেবটা হলো, ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট বিদায় নেওয়ায় এই আসর থেকে কার্যত আর্জেন্টিনারও বিদায়। ব্রাজিলের চার ক্লাবই উঠেছে শেষ ষোলোয়। এর মধ্যে দুটি আবার মুখোমুখি। ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা একটি ক্লাব থাকছে নিশ্চিত। সে হিসেবে ব্রাজিলও কোয়ার্টারে পৌছে গেল।

আজ সকালে নকআউটে ওঠার লড়াইয়ে ইন্টার মিলানের সঙ্গে ড্র করলেই চলত রিভার প্লেটের। কিন্তু ম্যাচে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টাইন ক্লাবটি। ম্যাচে ইন্টারের হয়ে গোল দুটি করেছেন এসপোসিতো (৭২ মিনিটে) ও বাস্তোনি (৯০+৩ মিনিটে)। শেষে ষোলোতে ইন্টারের প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিনেন্স।

ফ্লমিনেন্সের সঙ্গে ব্রাজিলের আরো তিন ক্লাব পালমেইরাস, বোতাফোগো এবং উঠেছে শেষ ষোলোয়। এদের মধ্যে শেষ ষোলোতে পালমেইরাস ও বোতাফোগো মুখোমুখি হওয়ায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কোনো না কোনো ক্লাব থাকছেই।

অন্যদিকে, আজ অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকান ক্লাব মন্তেরেই ৪-০ গোলে হারিয়েছে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে। দুটি গোল করেছেন বের্তেরামি। একটি করে গোল করেন ডিওসা ও করোনা। গ্রুপ রানার্সআপ হয়ে তারা উঠেছে শেষ ষোলোতে। যেখানে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

দ্বিতীয় রাউন্ড শুরু হবে ২৮ জুন থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ