| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 24-06-2025 ইং
  • 128335 বার পঠিত
দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত
ছবির ক্যাপশন: দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে ইসি। 

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর মাননীয় আপীল বিভাগের Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ নম্বর প্রজ্ঞাপনটি এতদ্বারা বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ