| ১৭ Jul ২০২৬


মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব বাংলাদেশের মূল্যস্ফীতির ওপরও পড়বে: সিপিডি

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 22-06-2025 ইং
  • 264333 বার পঠিত
মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব বাংলাদেশের মূল্যস্ফীতির ওপরও পড়বে: সিপিডি
ছবির ক্যাপশন: মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব বাংলাদেশের মূল্যস্ফীতির ওপরও পড়বে: সিপিডি

মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, সেটির প্রভাব বাংলাদেশের মূল্যস্ফীতির ওপরও পড়বে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ (রোববার, ২২ জুন) সকালে রাজধানীতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংলাপে এ কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

বলেন মধ্যপ্রাচ্য সংকটে বাড়বে জ্বালানি তেলের দাম, যার প্রভাব পড়বে বাংলাদেশের ওপর। এছাড়াও বর্তমানে অর্থনীতি স্থবির অবস্থায় আছে এবং এর প্রভাব ব্যক্তিগত বিনিয়োগের ওপর পড়বে বলেও জানান তিনি। এছাড়া অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের প্রয়োজনীয়তার তুলনায় এই বাজেট অপ্রতুল।

এদিকে এ বাজেট আমাদের কোনো বড় ধরনের পরিবর্তন দেখাতে পারেনি বলেও জানান সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। সংলাপে অংশ নেন রাজনীতিবিদ, পলিসি মেকারসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ