মালয়েশিয়ার মুসলমানরা এবার ঈদুল আজহা উদযাপন করবেন আগামী ৭ই জুন, শনিবার। এই ঘোষণা দিয়েছেন দেশটির শাসক পরিষদের সহকারী সচিব দাতুক মোহাম্মদ আসেরাল জুসমান। দেশটির সরকারি গণমাধ্যম বারনামা জানিয়েছে, রেডিও টেলিভিশন মালয়েশিয়া (আরটিএম) গত রাতে প্রচারিত এক ঘোষণায় এ খবর জানিয়েছে।
বারনামার খবরে আরও জানানো হয়েছে যে, দাতুক মোহাম্মদ আসেরাল বলেছেন, “মালয়েশিয়ার মহামান্য রাজার নির্দেশ এবং সম্মানিত শাসকদের অনুমোদনের পর, আমি শাসকদের সিলরক্ষকের পক্ষ থেকে ঘোষণা করছি—১৪৪৬ হিজরির ১ জিলহজ পড়ছে ২০২৫ সালের ২৯ মে, বৃহস্পতিবার। সে হিসেবে, মালয়েশিয়ার সব রাজ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী মাসের ৭ই জুন প্রথম শনিবার। যা জিলহজ মাসের ১০ তারিখ পড়ছে।
মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যেই ঈদের প্রস্তুতি শুরু করেছেন। কোরবানির পশু কেনা, গরিব-অসহায়দের মাঝে মাংস বিতরণের প্রস্তুতি এবং ধর্মীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি পালিত হবে বলে আশা করা হচ্ছে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |