| ১৭ Jul ২০২৬


রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে ডিএমপির অভিযান

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 19-05-2025 ইং
  • 300411 বার পঠিত
রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে ডিএমপির অভিযান
ছবির ক্যাপশন: রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে ডিএমপির অভিযান

রাজধানীর কাটাবন, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড ও গাউছিয়া মার্কেটের ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও মালামাল উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। 

সড়কে যানজট নিরসন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের নেতৃত্বে গতকাল রোববার এ বিশেষ অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

অভিযান চলাকালে ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা অবৈধ মালামাল জব্দ করা হয়। 

এসময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ১০ জনকে গ্রেফতার ও ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। 

অভিযানে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া যে সকল কাঠের চৌকি এবং প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করে অবৈধ দোকান ও ব্যবসা পরিচালনা করা হতো সেগুলো জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও রাস্তার ওপর ফেলে রাখা মালিকানাবিহীন কিছু সবজি জব্দ করা হয়। পরবর্তীতে সবজিগুলো থানা পুলিশের উদ্যোগে আজিমপুর এতিমখানায় প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ