| ০৩ মার্চ ২০২৬
সকল খবর

সোমবার মেজর সিনহা হত্যা মামলার রায়

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল সোমবার (২ জুন) রায় দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ জুন) শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ২৩ এপ্রিল পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হয়।

বিস্তারিত...

অ্যাওয়ার্ড নিতে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বৃটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১২ই জুন লন্ডনে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় রাজা চার্লস থ্রি নোবেল বিজয়ী ওই অর্থনীতিবিদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিবেন।

বিস্তারিত...

জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দেয়ার নির্দেশ আপিল বিভাগের

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। সেইসঙ্গে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

স্টেটসম্যানের সম্পাদকীয়: বাংলাদেশে আপস অনিবার্য

শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র ও উদ্বেগজনক মোড় নিয়েছে। একসময় এ প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল, এখন তা অকার্যকর হওয়ার দ্বারপ্রান্তে।

বিস্তারিত...

‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘নর্থইস্ট নিউজ’-এর মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিস্তারিত...

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

কুলাউড়া সীমান্তে আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়েছে। এবার উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় গুলি করে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে বিএসএফ।

বিস্তারিত...

সংস্কারের অগ্রগতি জানতে চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও উন্নয়নের বিষয়ে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি জানতে মন্ত্রণালয় ও অধীন বিভাগগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বিস্তারিত...

দেশের এক পয়সাও চুরি করবো না, এটাই আমার অঙ্গীকার: ফয়েজ আহমদ

আমি বাংলাদেশ রাষ্ট্র এবং এ দেশের মানুষের একটি পয়সাও চুরি করবো না-এই আস্থাটা আমার ওপর রাখবেন আশা করি। আমি প্রচণ্ডরকম আর্থিক সততা নিয়ে বড় হয়েছি। শনিবার (৩১ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিস্তারিত...

সংগঠনের কেউ অপরাধ করলে মাত্রা অনুযায়ী বিচার হবে: জামায়াত আমির

সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ মে) দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের ২ দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে এমনটা জানান তিনি।

বিস্তারিত...

পানি উন্নয়ন বোর্ডকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে: রিজওয়ানা

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি উন্নয়ন বোর্ডকে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে জনগণ থেকে প্রাপ্ত অভিযোগ ও আবেদনের উত্তর দিতে হবে; জনগণকে আশ্বস্ত করতে হবে; তাদের অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকারসহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিস্তারিত...

দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে : নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আজ শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রীর বৈঠক : দুই সমঝোতা স্মারক স্বাক্ষর

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে চীনের বাণিজ্য মন্ত্রীর কাছে কৃষি খাতে ড্রোন প্রযুক্তির সহায়তা কামনা করেছেন তিনি। দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে, এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিস্তারিত...

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মতামত প্রদানের জন্য ৫ সদস্যের কমিটি

প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে মতামত প্রদানের জন্য এই কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।

বিস্তারিত...

জাপান সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানে চারদিনের সরকারি সফর শেষে আজ সকালে টোকিও ছেড়েছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, ‘প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় আজ সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ